ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দোহারে প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা খামারিরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীর বিভিন্ন স্টলে খামারিরা তাদের বিভিন্ন প্রজাতির গরু, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর ও পোষা পশু পাখি প্রদর্শন করেন। এ সময় উক্ত প্রদর্শনী স্টলগুলোতে বিভিন্ন দর্শনার্থীরা ভীড় জমান। তারা


সকল স্টল ঘুরে প্রাণি সম্পদ সম্পর্কে নানারকম তথ্য সংগ্রহ ও জ্ঞান লাভ করেন । পাশাপাশি অনুষ্ঠিত প্রদর্শনী মেলার অতিথিরা সকল স্টল পরিদর্শন করে তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।


এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বী, দোহার পৌরসভার প্রধান প্রকৌশলী মশিউর রহমান, সমবায় কর্মকর্তা মো. আলাউদ্দিন, নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার, ভেটেরেনারী সার্জন ডা. মো. শামীম হোসেন প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑